স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্যার-এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বারাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. রানা শেখ (২৫) এবং কালশিরা গ্রামের মো. হৃদয় খাঁ (১৯)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে প্রায় ৬ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

