কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় কয়রা থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা।
কয়রা থানার এসআই মো. সোহেউলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস, সাংবাদিক শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মো. হুমায়ুন কবির, মো. রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আব্দুল গফফার, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, মো. মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতা দিলীপ কুমার বৈরাগী এবং ব্যবসায়ী মো. রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা এবং অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

