Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে সেচ পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় তার ১১ বছর বয়সী ছেলে রাসেলও গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই গ্রামের জপো উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমানোর জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে একটি সেচ পাম্প স্থাপন করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চালানোর পর শুক্রবার সকালে পুকুরের পানি কিছুটা কমে আসে।

সকালে জামাল উদ্দিনের ছেলে রাসেল পাম্পের সংযোগ খুলে দিতে পুকুরে নামে। এ সময় পুকুরে নামার পর হঠাৎ সে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকে। ছেলের চিৎকার শুনে পুকুরপাড়ে থাকা জামাল উদ্দিন তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন। এ সময় সেচ পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার বলেন, জামাল উদ্দিন বিএনপির একজন কর্মী ছিলেন। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।