Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমানকে ২০ হাজার টাকা সহায়তা

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গণমাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমানের সংগ্রামী জীবনের গল্প প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটি-চৌহালী, সিরাজগঞ্জ। সংগঠনটির দুই প্রবাসী সদস্যের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে গিয়ে এ অর্থ তুলে দেন ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুবনেতা মো. মিনহাজুল ইসলাম।

৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। দৃষ্টিপ্রতিবন্ধকতা তার চলার পথকে কঠিন করে তুললেও জীবিকার তাগিদে থেমে থাকেননি তিনি। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি কাঠকাটা মিলে কাজ করেন। তার সামান্য উপার্জনেই চলে ৭০ বছর বয়সী মা রুলি বেগমের সংসার।

সম্প্রতি মুখলেসুর রহমান ও তার মায়ের মানবিক ও সংগ্রামী জীবনের কাহিনি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিভিন্ন মহলে আলোচনায় আসে। এরপর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

আর্থিক সহায়তা পেয়ে মুখলেসুর রহমান ও তার মা রুলি বেগম ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও মুখলেসুর রহমান দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিজের ও মায়ের জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবন সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।