Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার আহ্বান সেলিমা রহমানের

Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দলের আদর্শে ঐক্যবদ্ধ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দেওয়া এবং দলীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাই পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূলকে শক্তিশালী করা গেলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।

মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় ঐক্য আরও সুসংহত করার বিষয়ে মতামত তুলে ধরেন নেতারা।

এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।