Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নিজ অর্থায়নে ভাঙা রাস্তা সংস্কার করলেন সমাজসেবক মুস্তাফিজুর রহমান

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি সড়কের ভাঙা অংশ নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও খেপুপাড়া সরকারি এমবি কলেজের সাবেক জিএস মুস্তাফিজুর রহমান।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের মাঝের রাস্তা থেকে ধানখালী যাওয়ার পথে মাঝের গ্রামের একটি অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পানির স্রোতে ভেঙে যায়। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, পথচারী, বাজারের ক্রেতা-বিক্রেতা ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি মুস্তাফিজুর রহমানের নজরে এলে তিনি দ্রুত উদ্যোগ নেন। পরে নিজস্ব অর্থায়নে বেকু দিয়ে মাটি ফেলে সড়কের ভাঙা অংশ সংস্কার করে দেন। এতে বর্তমানে ওই সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় কৃষক বারেক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত অবস্থায় ছিল। সরকারি-বেসরকারিভাবে কোনো সংস্থা সড়কটি সংস্কার না করায় আমাদের চলাচলে অনেক কষ্ট হতো। ভাঙা অংশের কারণে পথচারী, বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা চলাচল করতে পারতেন না। স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে দেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।

মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশ ভাঙা থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদেরও যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে ভাঙা অংশটি সংস্কার করে দিয়েছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটি টেকসইভাবে সংস্কার করা হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে দূর হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, সরকারি বরাদ্দ পাওয়া গেলে চলাচলের এ রাস্তা সংস্কারসহ অন্যান্য সমস্যাও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।