Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ‘মেজর’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৮, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে নিজেকে ‘মেজর’ পরিচয় দিয়ে চাকরি ও বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুর রহিম দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অভিযুক্তের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ডুমুরিয়া গ্রামের আহম্মদ আলী, শাহিনুর বেগম, সাজেদা বেগম, যোগানিয়া গ্রামের কাজলী বেগম ও শাহিন শেখসহ ভুক্তভোগীরা।

ভুক্তভোগী কাজলী বেগম অভিযোগ করে বলেন, “যোগানিয়া গ্রামের আব্দুর রহিম দবির দীর্ঘদিন ধরে নিজেকে মেজর পরিচয় দিয়ে আসছেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন।”

ডুমুরিয়া গ্রামের আহম্মদ আলী অভিযোগ করেন, তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে দবির শেখ তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কারও কাছ থেকে পাঁচ লাখ, কারও কাছ থেকে তিন লাখ এবং আবার কারও কাছ থেকে এক থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো নথিপত্র বা প্রমাণ দেখাতে পারেননি তারা।

মানববন্ধন শেষে অভিযুক্ত আব্দুর রহিম দবির শেখের বিচার ও প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে আব্দুর রহিম দবির শেখের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “দবির শেখের বিরুদ্ধে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগীরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।