Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কবর জিয়ারত ও তাবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মরহুমের কবর জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়।

মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ।

দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সিপিবির সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহি, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সদস্য সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ছেলে ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা ও স্মৃতিচারণে বক্তারা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যুদ্ধ-পরবর্তী দেশ গঠনে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় এলাকার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর মরহুমের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।