Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

সভায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. মাকসুদ আলম ও মো. বসার মোল্লা এবং সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ ও তাজ উদ্দিন মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত সততা ও দায়িত্বশীলতাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম ভিত্তি। সত্য, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, কোনো গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় সামনে এলে প্রয়োজন অনুযায়ী একাধিক সাংবাদিকের সমন্বয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করা উচিত। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

সভায় মোল্লাহাটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পরিবেশ, আইনশৃঙ্খলা, জনদুর্ভোগসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়।

এ ছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং তরুণ সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; জনস্বার্থ রক্ষা, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ, মানুষের অধিকার এবং এলাকার উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।