Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে স্কুল-মাদ্রাসা ও কলেজ প্রধানদের সঙ্গে এমপি কেরামত আলীর মতবিনিময়

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলোহল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. কেরামত আলী।

বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শিক্ষাবিদ মো. দুরুল হোদা আনসারী। এ সময় শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আব্দুল মান্নান, মো. বাবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি ড. কেরামত আলী প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়নে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সভায় শিবগঞ্জ উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।