Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানকালে নিয়ামতি বন্দরের ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা নিষিদ্ধ জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।