Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকালে নৌকায় করে তিনি ভাসমান হাট ঘুরে দেখেন। এ সময় স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা, পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন তিনি।

রোববার সকাল ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে ভাসমান হাট পরিদর্শন করেন রাষ্ট্রদূত।

নৌকায় বসে তিনি হাটের বিভিন্ন স্থানে পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম দেখেন। পাশাপাশি খাল-বিল, পেয়ারা বাগান ও চারপাশের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ নেন।

পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করে তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।