Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস), কয়রার আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেনসহ অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্না মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সন্যাশী মুন্ডাসহ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুন্ডা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।