Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় রহমান গাজী (৮৩) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন রহমান গাজী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রহমান গাজী উপজেলার চরকচুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি চরকচুরিয়া উত্তরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।