Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে বাংলাকিউআর প্রচারে রোড-শো

কয়রা প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কয়রা প্রতিনিধি

‘এক দেশ, এক QR, লেনদেন BANGLA QR!’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় অগ্রণী ব্যাংক পিএলসি, জায়গীরমহল শাখার উদ্যোগে রোড-শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংক পিএলসি, জায়গীরমহল শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দেবাশীষ কুমার মন্ডলের নেতৃত্বে এ রোড-শো অনুষ্ঠিত হয়।

রোড-শোটি ব্যাংক শাখার সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক হয়ে আমাদী বাজারের অভিমুখে যায়। পরে একই পথ ধরে শাখার সামনে এসে রোড-শোটি শেষ হয়।

এ সময় অগ্রণী ব্যাংক পিএলসি, জায়গীরমহল শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দেবাশীষ কুমার মন্ডল, প্রিন্সিপাল অফিসার সুশান্ত মিস্ত্রী, সিনিয়র অফিসার মো. আলাউদ্দিন খান, অমিতাভ মন্ডল, অফিসার মো. আব্দুর রউফ, অনি গোলদার, মাঠকর্মী মো. তৌহিদুল ইসলাম, মো. মনজুরুল ইসলাম, অস্থায়ী নিরাপত্তাকর্মী মো. শামসুল হক, গৌতম মন্ডল এবং আনসার সদস্য মনিরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রোড-শোর মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলাকিউআর ব্যবহারে জনসচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।