Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কন্যা শারীকা তাসবীহ’র সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল-২০২৬ প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে শারীকা তাসবীহ।

শারীকা তাসবীহ বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক কালবেলার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাব উদ্দিনের বড় মেয়ে। সে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিল।

নিজের সাফল্যের বিষয়ে শারীকা তাসবীহ জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং নিজের আত্মবিশ্বাস তাকে ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতের স্বপ্ন পূরণে সে আরও কঠোর পরিশ্রম করতে চায়।

রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় বলেন, ‘শারীকা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্রী ছিল। তার এ সাফল্যে আমরা আনন্দিত। আগামী দিনের পথচলার জন্য তার প্রতি শুভকামনা রইল।’

শারীকা তাসবীহ’র জিপিএ-৫ অর্জনের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার সাফল্যে সাংবাদিক বাবার সহকর্মীসহ স্থানীয় সাংবাদিক মহলও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে শারীকা তাসবীহ। পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।