Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। বিপরীতে বরিশাল বিভাগের গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

এ বছর পিরোজপুর জেলায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ৯৬২ জন উত্তীর্ণ এবং ২ হাজার ৮৮৩ জন অকৃতকার্য হয়েছে। জেলায় মোট ৩৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১২০ জন ছেলে ও ২২৬ জন মেয়ে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পিরোজপুরে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের আট জেলার মধ্যে পাসের হারে পিরোজপুর সবার শীর্ষে রয়েছে। এ জেলায় গড় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।

পিরোজপুরের এ সাফল্যে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও আনন্দ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।