Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে এবং শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে শোনা যায়। একই সঙ্গে ওই ব্যক্তিকে জুলাই আন্দোলনকে না মানার কথা বলতেও শোনা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে—এমন তথ্য তারা আগেই জানতে পেরেছিলেন এবং বিষয়টি পুলিশকেও জানিয়েছিলেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।