Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম, ৭-৮ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ (৫০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জাফর মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবুল কালাম আজাদ ঝাউডাঙ্গা গ্রামের খোরশেদ মোল্যার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। পথে জাফর মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে রমজান, কাদের ও মঞ্জিলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাসনাত জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদের ওপর যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।”

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।