Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১২, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে সুপেয় পানির সংকট নিরসনে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার হাড়িভাঙা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্যাংক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

ওয়াটার এইডের সহযোগিতায় উত্তরণের আয়োজনে ওয়াটার জাস্টিস ফান্ড (WJF) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সদর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স ও প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আসলাম লিংকন।

অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম নারী উন্নয়ন দলের সভানেত্রী শিউলি সরকার ও সৌহার্দ্য নারী উন্নয়ন দলের সভানেত্রী সুপ্রিয়া মন্ডল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহিমা খাতুন এবং গীতা পাঠ করেন সেবানী মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততার মাত্রা বেশি হওয়ায় সুপেয় পানির সংকট রয়েছে। সুপেয় পানি মানুষের জন্য অত্যন্ত জরুরি। উত্তরণের এ উদ্যোগ উপকূলের মানুষের পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উপকারভোগীদের ট্যাংকের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান। নিয়ম-কানুন মেনে পানি সংরক্ষণ ও ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রকল্পের কো-অর্ডিনেটর মনিরুজ্জামান বলেন, উত্তরণ ১৯৮৫ সাল থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উত্তরণ।

পরে ২০০ পরিবারের মাঝে ২ হাজার লিটার ধারণক্ষমতার একটি করে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক ও প্রয়োজনীয় ফিটিংস সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।