Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে দুই বছর পর ডাঙ্গা পুলিশ ক্যাম্প চালু, পিকআপ ভ্যান দিল প্রাণ-আরএফএল

Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা পুলিশ ক্যাম্প পুনরায় চালু হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের পর শুক্রবার (১৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশকে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল ফ্যাক্টরির কো-অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফজলে রাব্বি পুলিশ সুপারের কাছে পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।

এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএলের সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পুলিশ ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।