Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আছাফুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মামলার বাদী ও ভুক্তভোগীদের অভিযোগ, ওই সময় কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে খামার মালিকের স্বজনদের জিম্মি করেন। পরে খামার থেকে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যান তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।