Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১৪, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ওই যুবক তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেন এবং বাসায় তার মা-বোন রয়েছে বলে আশ্বস্ত করেন। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করলে নাস্তায় কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অচেতন বা অসুস্থ অবস্থার সুযোগ নিয়ে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পরদিন শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী তালা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় তালা থানায় মামলা নম্বর-১০, তারিখ ১৪/০৮/২০২৬।

অভিযুক্তরা তালার রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখ করে মোট তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।