Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রুপসা ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মরহুম শেখ মজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি ও রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি।

এর আগে সেমিফাইনালে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি গোপালগঞ্জের সিপন ফুটবল কোচিং সেন্টার একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি ও সাতক্ষীরা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ ড্র হলে টাইব্রেকারে ৫-৪ গোলে সাতক্ষীরাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।