Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে সভাপতি পদে মো. সামিউল ইমাম আজম (মনির) ও এস এম মোস্তফা কামাল, সহসভাপতি পদে আবু কওছার ও জাহিদুল ইসলাম (সুমন), সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান সুমন ও মো. আসাদুজ্জামান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম মোহাম্মাদ আলী, মো. মুরাদ হোসেন ও তপন কুমার বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে জি এম আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান (মারুফ), দপ্তর সম্পাদক পদে অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম ও মো. সামিউল ইসলাম (মন্টি), প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে আরিফুজ্জামান (আরিফ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের তিনটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আলমগীর সিদ্দিকী, জি এম কামরুজ্জামান ও শেখ সোহাবার হোসেন।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ শেষ হবে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে মোট ৪৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩টি পদে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক জি এম মাহাবুব আলম ও সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।

নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।