Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় শৈলকুপায় আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ শৈলকুপা  আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

শুক্রবার রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেন তার স্ত্রী।

, শৈলকুপা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ রাত আড়াইটার দিকে নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে যায়।

পুলিশ জানায়, শৈলকুপায় ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে মামলা হয়েছে। ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নাশকতার মামলায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জের (ওসি) জানানো হয়েছে তাকে নাশকতার মামলায়, গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।