Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পৃথক আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় ও সাইন্স একাডেমির আয়োজনে এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় প্রাঙ্গণে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. তামজিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৩৩ জন, ‘এ-মাইনাস’ ১২ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে দুজন।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. ওবায়দুল হক, সাংবাদিক মো. নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ মো. সুরুজ্জামান ও প্রতিষ্ঠানের জিএম মো. রুবেল ইসলাম।

অধ্যক্ষ মো. তামজিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে সাইন্স একাডেমির আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়।

সাইন্স একাডেমির পরিচালক ধনেশ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক ও বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় সাইন্স একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

দুটি সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।