Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আশিক জমাদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক খোয়াজপুর গ্রামের লেয়াকত জমাদ্দারের ছেলে। তিনি দুর্ঘটনার সময় ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আশিক বাড়ি থেকে ভ্যানে করে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নসিমনটি তার ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।