Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হরপাড়া এলাকার লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মো. মাহফুজুল ইসলাম (৬৮)। এতে তিনি গুরুতর আহত হয়ে ছাদে পড়ে যান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মাহফুজুল ইসলামকে ভবনের ছাদ থেকে উদ্ধার করে। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাহফুজুল ইসলাম শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।