Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষের সমাগম ঘটে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শুরুর আগে মাঠে পুঁতে রাখা বিশাল আকৃতির দুটি কলাগাছে ভালোভাবে সরিষার তেল মাখানো হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগীরা তৈলাক্ত কলাগাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

দুটি কলাগাছে মোট ১০ জন মৎস্যজীবী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় রাজু মণ্ডল প্রথম, সঞ্জয় বাড়ৈ দ্বিতীয় এবং রবিউল শেখ তৃতীয় স্থান অর্জন করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতা দেখতে আসা মৎস্য ব্যবসায়ী মোক্তার সরদার বলেন, মৎস্যচাষীদের অংশগ্রহণে তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতাটি খুবই উৎসবমুখর হয়েছে। তাঁর জানা মতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কোটালীপাড়ায় এ ধরনের আয়োজন এবারই প্রথম। গ্রামীণ ঐতিহ্যের এসব খেলা ধরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এ ধরনের গ্রামীণ খেলা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের খেলার আয়োজন করা হবে।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য এস এম জিলানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্যচাষীরা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী এবং তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।