Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে র‌্যাক ও চেয়ার উপহার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে কর্পোরেট দাতা সংস্থা পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বার্ষিক উপহার হিসেবে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আমতলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ উদ্যোগে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনএসএসের প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক নাসরিন সিপু ও আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুর রহমান সালেহ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশে আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।”

তিনি অভিভাবকদের শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে যেসব বিষয় বা আচরণে শিশুরা স্বাচ্ছন্দ্যবোধ করে না, সেসব থেকে তাদের দূরে রাখার পরামর্শ দেন।

এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, “আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে চাই। শিশুদের অকৃত্রিম হাসিমাখা মুখ আমাদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য, শিশুরা যেন আনন্দের সঙ্গে পড়ালেখা করতে পারে। আগামী দিনে তাদের জন্য একটি সুন্দর ও আনন্দময় পৃথিবী গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস ও প্রতিভা মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, খোকন দাস, রাধা রানী ও তানিয়া আক্তারসহ দুই সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশুরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।

পরে অনুষ্ঠানের শেষপর্বে আনুষ্ঠানিকভাবে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর হাতে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।