Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমি পরিদর্শনে যান তিনি। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তিনি তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবন ও বিভিন্ন বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে গল্পে মেতে ওঠে। এতে শ্রেণিকক্ষে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।

এ সময় শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনকালে মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষা অফিসারের এমন আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সঙ্গে তার এই প্রাণবন্ত সময় কাটানো উপস্থিত শিক্ষক-কর্মচারীদেরও প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।