Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অটোচার্জারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোচার্জারের ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র কন্যাসন্তান। তিনি মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার্থে তিনি মা ও নানির সঙ্গে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে শবনম তার নানির সঙ্গে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোচার্জার তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় শবনম রাস্তায় পড়ে গেলে অটোচার্জারটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ আমাকে জানাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।