Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উত্তম কুমার দাস, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তম কুমার দাস, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাকেরগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, বিএনপি নেতা হারুন সিকদার, মিজানুর রহমান চুন্নু, জিয়াউল আহসান জুয়েল, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম মৃধা ও সদস্য সচিব আমির হোসেন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাকেরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।