Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে। স্থানীয়ভাবে তিনি ফরিদ মাস্টারের ভাতিজা হিসেবে পরিচিত। বড়রিয়া গ্রামে শাহিনের মামাবাড়ি। তাঁর মামার নাম ইকরামুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহিন বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ট্রান্সফরমার খোলার চেষ্টা করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা পুলিশের। পরে তাঁর মরদেহ ধানক্ষেতে পড়ে ছিল।

শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কিছু সরঞ্জামও পাওয়া গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।