Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

মো. মফিজুল ইসলাম, ঝিনাইদহ
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

মো. মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকেরা জানান, সার সংগ্রহের জন্য গাড়াগঞ্জ পুরাতন বাজারের সরকারি বিসিআইসি ডিলার শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সেদিন সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

গাড়াগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিম বলেন, সকালে সার নিতে এসে জানতে পারেন, ওই দিন সার দেওয়া হবে না। এ খবর ছড়িয়ে পড়লে কৃষকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন।

অবরোধের খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহের ব্যবস্থা করেন। পরে সার দেওয়া শুরু হলে কৃষকেরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সার পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।