Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মঞ্জিল হোসেন নামে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১০৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে বালিয়ামারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটির চালক মঞ্জিল হোসেনকে আটক করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।