Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), আত্রাই, নওগাঁর নির্মাণে ভবনটি নির্মিত হয়েছে।

৭ নম্বর কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত এই একাডেমিক ভবন মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি বলেন, ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মেধাভিত্তিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে কাজ করা প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।