Nabadhara
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, মাছবাজার, টেম্পুস্ট্যান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মশা নিধনে ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা সচেতনতামূলক স্লোগান লেখা টি-শার্ট পরে ব্যানার হাতে র‍্যালি ও শোভাযাত্রা বের করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ উপজেলা ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু একটি সংগঠন নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

যুবদল নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।