Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সাংবাদিকের ছবি-নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি ও জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

জিডি সূত্রে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা মো. দেলোয়ার হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে। এসব আইডি থেকে তাঁর পরিচিতজনদের বিভিন্ন বিভ্রান্তিকর বার্তা পাঠানো এবং তাঁর বিরুদ্ধে মানহানিকর বিভিন্ন পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ভুয়া আইডিগুলো থেকে পরিচালিত এসব কর্মকাণ্ডের কারণে তাঁর পেশাগত পরিচিতি ও সামাজিক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি জানতে পেরে তিনি আইনি প্রতিকার চেয়ে থানায় জিডি করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনের করা সাধারণ ডায়েরিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুয়া আইডিগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।