Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ মনিরামপুর সমিতি।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দূর্বাডাঙ্গা, নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, হরিদাসকাটি ও শ্যামকুড় ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ ও খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মনিরামপুর সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন বাবলু, কোষাধ্যক্ষ ড. হুমায়ুন কবীর বাবলা, দপ্তর সম্পাদক আব্দুর সবুর, সমাজসেবা সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হক টিটো, আব্দুল্লাহ আল মামুন, হাসানুজ্জামান, হুমায়ুন কবির সবুজ, আব্দুল ওহাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে ভবদহের জলাবদ্ধতায় এসব মানুষ পরিবার নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার অভাবে তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, দুর্যোগময় এ পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ঢাকায় বসবাসরত মনিরামপুর উপজেলার মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন মনিরামপুর সমিতি। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হবে।

কর্মসূচিতে প্রায় ৭০০ মানুষকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও প্রেসক্রিপশন দেওয়া হবে। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি ও রক্তের গ্রুপ পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।

এর আগে শনিবার রাতে ঢাকাস্থ মনিরামপুর সমিতির নেতৃবৃন্দ মনিরামপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।