Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-সিএনজি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নিহত

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদুজ্জামান নামে নওগাঁ সড়ক বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মো. রাশেদুজ্জামানসহ পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে হাপানিয়া সড়কের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।