Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সোয়া ৪০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের বষাইল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও টাস্কফোর্সের সদস্যরা। মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধার করা মূর্তিগুলোর সিজার মূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের বষাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট বিজিডিও-২৬৬ এডি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং পুলিশের এসআই মো. হারুনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি এবং ১২ কেজি ১৫০ গ্রাম ওজনের আরেকটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম।

নওগাঁ ব্যাটালিয়নের এডি মো. দেলোয়ার হোসেন বলেন, উদ্ধার করা মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।