Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেদী হাসানের থ্রিলার উপন্যাস ‘অপারেশন নেমেসিস’ প্রকাশ

নবধারা ডেস্ক 
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

সাংবাদিক ও লেখক মেহেদী হাসানের নতুন থ্রিলার উপন্যাস ‘অপারেশন নেমেসিস’ প্রকাশিত হয়েছে। রহস্য, অভিযান, ষড়যন্ত্র, বিপদ ও নাটকীয়তায় সাজানো উপন্যাসটির কাহিনিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টানটান উত্তেজনা।

‘অপারেশন নেমেসিস’ মেহেদী হাসানের দ্বিতীয় গ্রন্থ। এর আগে প্রকাশিত হয় তার প্রথম বই ‘নিঃসঙ্গতার নীল চিঠি’।

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র এএসপি অগ্নিভ। একটি জটিল রহস্যের অনুসন্ধান করতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় একের পর এক বিপজ্জনক পরিস্থিতির। কাহিনিতে রয়েছে অভিযান, অনুসন্ধান, ষড়যন্ত্র, বন্দিদশা ও রহস্য উন্মোচনের নানা পর্ব। বাংলাদেশের বিভিন্ন স্থান, সীমান্তবর্তী এলাকা ও সুন্দরবনের প্রেক্ষাপটও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লেখক মেহেদী হাসান বলেন, থ্রিলার উপন্যাসে রহস্য ও উত্তেজনার পাশাপাশি চরিত্র ও ঘটনাপ্রবাহকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। পাঠক যেন গল্পের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

‘অপারেশন নেমেসিস’ প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোঃ কামরুজ্জামান তালুকদার। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বইটি বর্তমানে পাঠকদের জন্য বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট কম বইটি বিক্রি করছে।

আগামী ২৩ সেপ্টেম্বর জিটি স্কুলের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন হবার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।