Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’ এবং ‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও জোৎসা বালার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, শিশুদের শ্রমে নিয়োজিত না করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের প্রতি যত্নশীল হয়ে তাদের ভবিষ্যতের কান্ডারি হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন সিংহ, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফাতেমা খাতুন ও সখিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সাজু পারভিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম এবং উপকারভোগী শিক্ষার্থী আল আমিন, শাহিনুর রহমান ও আয়েশা খাতুন বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিশু চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাড় উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। পরে অতিথিরা দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা সংবলিত ফলক উন্মোচন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।