Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে মানিক বকাউলের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৫৪ নম্বর চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন বেপারী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা বলেন, কোনো শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হলে তাকে মনোযোগী করে তুলতে শিক্ষকদের পাশাপাশি মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় তাগিদ দেওয়ার জন্য তিনি মায়েদের প্রতি আহ্বান জানান।

সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমরান হোসেন বাবু বকাউল বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটে। পরবর্তী সময়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে দেশ ও সমাজের সেবা করতে পারে।

মানিক উদ্দিন বকাউল বলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে। চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ভবিষ্যতে টিফিনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে চান। অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

এ সময় মানিক উদ্দিন বকাউল ঘোষণা দেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি চঞ্চল বকাউল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলম বকাউল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বেপারী, হাসান বকাউল, লিয়াকত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ভালো ফলাফল নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।