Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ধর্ষণ মামলায় পলাতক এনসিপি নেতা আটক

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ব্যক্তিগত গোপনীয় ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পলাতক আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সি (২৬) সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ওই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন হোটেল ও কলেজ সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২(৯)২৬ নম্বর মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি পলাতক ছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।