Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তাঁর সঙ্গে ঘটে যাওয়া অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

মাওলানা ইব্রাহিম তালুকদার বলেন, সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় তাঁর নাম আসার পর একটি চিহ্নিত মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তাঁর অভিযোগ, একটি ভুয়া ও বানোয়াট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কাগজ তৈরি করে সেখানে তাঁর নাম বসিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়।

তিনি বলেন, ওই অভিযোগের ভিত্তিতে কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই ছাড়াই তাঁকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইব্রাহিম তালুকদারের আরও অভিযোগ, মোল্লাহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি শুরুতেই কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ না করে তাঁর নাম তালিকা থেকে বাদ দেয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তাঁকে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁকে পুনরায় সারের ডিলারশিপের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় তাঁর সঙ্গে সারের ডিলারশিপ নিয়ে অভিযোগ থাকা একাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।