Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১,আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ

মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবেদ আলী ও সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নড়াইল জেলা জজ আদালতে কলাবাড়িয়া ইউনিয়নের পূর্বের একটি মারামারি মামলার আসামিরা হাজিরা দিতে গেলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আবেদ আলী ও সোহেল গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি কয়েকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।