Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না: এমপি খোকন তালুকদার

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

“ভয় দেখিয়ে, অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না”—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, “সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের আবার হুমকি-ধমকি শুরু হয়েছে। প্রশাসনের ওপর আঘাত, আবার বোমার শব্দ, গাড়ি পোড়ানো শুরু হয়ে গেছে। আমরা বলে দিতে চাই, এসব ভয় দেখিয়ে, অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে।”

বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “১৭ বছর রাজপথে যুদ্ধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত ও নিপীড়িত ছিল। বিএনপি সরকার গঠন করার ছয় মাসও হয়নি, এরই মধ্যে রাজপথে হুমকি-ধমকি দেওয়া শুরু হয়েছে।

এনসিপি নেতাদের উদ্দেশে খোকন তালুকদার বলেন, “তারেক রহমান সম্পর্কে যেভাবে কথা বলা হচ্ছে, তাতে আমি মনে করি, জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি মাঠে না থাকেন, তাহলে আওয়ামী লীগ আপনাদের বাড়ি থেকে টেনে এনে এই বাংলার মাটিতে পুঁতে রাখবে। জাতীয়তাবাদী দলের কর্মীরা আছেন বলেই আপনারা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন, রাস্তায় গলাবাজি করছেন। জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকলে আওয়ামী লীগ আর মাঠে নামতে পারবে না।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এমপি খোকন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।